

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দ্রুত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা চাচ্ছি এমপিওভুক্ত জনবল মাসের ১ তারিখে বেতন পাক। সেজন্য যা করার তাই করার চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একটি গণমাধ্যমকে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
মাউশি ডিজি বলেন, ‘শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব দেরিতে পাঠানো হলেও শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সেপ্টেম্বরের ৩ তারিখে তারা বেতন-ভাতা পেয়েছেন। এই সময় আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এমপিওভুক্ত জনবল যেন মাসের শুরুতেই বেতন পান সেজন্য কাজ করছে সরকার।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

