রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনার্স প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে ভুয়া তথ্য, সতর্ক করল জাতীয় বিশ্ববিদ্যালয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১২১০৯ (ইনট্রোডাকশন তো সোশ্যাল ওয়ার্ক) পরীক্ষার স্থগিত সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শনিবার (২৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিলেবাসের স্থগিত করা পরীক্ষার সময়সূচি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর, ভুয়া (ফেক) ও মিথ্যা। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেনি।

এতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যের ওপর নির্ভর না করে শুধু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন