

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিলেও পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয় প্রায় দুই বছর আগে।
ফলে এবারের প্রশ্নপত্রটি আগের সরকারের আমলের মডারেশন কমিটির মাধ্যমেই তৈরি হয়েছিল। তবে ভুলত্রুটি নজরে আসার সাথে সাথেই সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।
গত সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষার দুটি প্রশ্নে ত্রুটি পাওয়া গেছে। শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে এই ভুল ছিল।
বিষয়টি জানার পরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভুক্তভোগী শিক্ষার্থীদের ক্ষতির হাত থেকে বাঁচাতে ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পুরো নম্বর দেওয়া হবে।
আবহাওয়ার পূর্বাভাস এবং স্থানীয় প্রশাসনের মতামতের ভিত্তিতেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। দেশের প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রের মধ্যে কেবল কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার কারণে সমস্যা হয়েছিল, যা বিকল্প উপায়ে সমাধান করা হয়।