

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছাত্রত্ব শেষ হওয়ার পরও জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) বা হল সংসদের মেয়াদ থাকাকালীন আবাসিক হলে থাকার সুযোগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে জাকসু। বিতর্কিত এই প্রজ্ঞাপন আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে তারা।
রোববার (০৯ আগস্ট) জাকসুর প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই দাবি জানায়।
তারা জানান, সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নিয়মের বাইরে গিয়ে জাকসু প্রতিনিধিদের বিশেষ সুবিধা দেওয়ার এই সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন না। কোনো ব্যক্তি বা প্রতিনিধি দলের স্বার্থে তৈরি এই প্রজ্ঞাপন নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়।সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এটি বাতিল করা জরুরি।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়টি তিনি আগামী প্রশাসনিক সভায় আলোচনা করবেন। প্রজ্ঞাপনটি পুনর্বিবেচনা করা হবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


