

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরুষ শিক্ষার্থীদের আবাসিক বাসস্থান শাহজালাল হলে দুপুরের রান্নাকৃত খাবারে এক নারীর ছবি পাওয়ার অভিযোগ উঠেছে। এটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হলটির বাসিন্দাদের মধ্যে নানা ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সোয়া ১টায় খাবার খাওয়ার এক পর্যায়ে নিজের খাবারে প্লেটে নারীর ছবিটি খুঁজে পান বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী হৃদয় মিয়া।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী হৃদয় মিয়া বলেন, দুপুর ১টা ১০মিনিটে রুম থেকে বেরিয়ে হলের ডাইনিংয়ে খাবার খেতে যাই। এসময় মাছের বাটি প্লেটে ঢালতে গিয়ে স্টিকারসদৃশ ডিজাইন করা এক নারী ছবি দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিক ডাইনিংয়ের ম্যানেজারকে জানালে তিনি বলেন, রান্নার জন্য আনা ম্যাজিক মসলায় এটি ছিল। এই বলে তিনি বিষয়টি এড়িয়ে যান, অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীর।
চবির শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, বিষয়টি আমি দেখেছি। রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সমন্বয়ে বিষয়টি নিয়ে বসব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আর তাছাড়া খাবারের মানের উন্নতি না হওয়ায় পুরোনো ম্যানেজারকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। এরকম যেকোনো কিছুর প্রয়োজন হলে সেই ব্যবস্থাও গ্রহণ করব আমরা।
শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়। বেলা ৩টায় তিনি বলেন, আমি ১ মাস যাবৎ দায়িত্ব ছেড়ে দিয়েছি, এখন শাহজালাল হলের কোনো আপডেট পাইনা। তবে আপনি নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
নতুন প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজালকে অনলাইন ও অফলাইনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।