মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জবির ১৬ বছরের নিয়োগ ও প্রশাসনিক অনিয়ম তদন্তে কমিটি গঠন 

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
expand
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ কিংবা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে তাঁর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্তের আলোকে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. সাইফুল্লাহ বিশ্বাসকে তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৬ জুন থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরু করবেন এবং সংশ্লিষ্ট নথি, তথ্য-উপাত্ত ও অভিযোগ পর্যালোচনা করে তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন।

তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিক ভবনের তৃতীয় তলার উত্তর-পূর্ব কোণে একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর, বিভাগ ও ইনস্টিটিউটকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তদন্ত কার্যক্রমে প্রশাসনিক ও দাপ্তরিক সহায়তা প্রদানের জন্য ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে সচিবিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup