

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে দেশের সব সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন চাকরিজীবীরা।
এ বছর ঈদুল আজহার ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এর সঙ্গে যুক্ত ছিল সাপ্তাহিক ছুটির দিনগুলো, ফলে টানা ছুটি উপভোগ করেন কর্মজীবীরা।
তবে শিক্ষার্থীদের জন্য ছুটি আরও কিছুদিন দীর্ঘ হচ্ছে। স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির সময়সূচি অনুযায়ী আগামী ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস কার্যক্রম। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুন (রবিবার) থেকে পুনরায় পাঠদান শুরু হবে।
অন্যদিকে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি তুলনামূলকভাবে আরও দীর্ঘ। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন (রবিবার) থেকে ক্লাস শুরু হবে।
