বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত কিংবা তাকে গ্রেপ্তারে সহায়ক সঠিক তথ্য প্রদানকারীকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণায় আরও বলা হয়, কেউ যদি অভিযুক্ত ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।এ বিষয়ে তথ্য দিতে ০১৭১৪০১২৩১৫ এবং ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে আন্দোলন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন