শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘণ্টা না পেরোতেই ‘কপাল পুড়ল’ বেরোবি উপাচার্যের 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের ১১টি সরকারি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। তবে এই নিয়োগ প্রজ্ঞাপন জারির এক ঘণ্টা না পেরোতেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসির নিয়োগ বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে এ নিয়োগ ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের আত্মীয় (বোনজামাই) ছিলেন। এই অভিযোগ সামনে আসার পরই তার নিয়োগ বাতিল করা হয় বলে জানা গেছে।

পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে জানায়, ১৪ মে জারি করা দুটি স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ এর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সব আদেশ বাতিল করা হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup