সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিপ্রবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১১:৫৩ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রভোস্ট
expand
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রভোস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হল বিজয় ২৪ ও সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সাক্ষারিত দুটি পৃথক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট পদ থেকে এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীনকে বিজয়-২৪ হলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে, সৈয়দ মুজতবা আলী হলের নতুন প্রভোস্ট হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন