

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ ২০ দিনের ছুটি শেষে আগামী ২৯ মার্চ (রবিবার) খুলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ মার্চ ২০২৬ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ রাখা হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য ২৪ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে খোলা হয়। তবে নিয়মিত একাডেমিক কার্যক্রম ক্লাস ও পরীক্ষা পূর্ণাঙ্গভাবে শুরু হচ্ছে ২৯ মার্চ থেকে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
দীর্ঘ বিরতির পর ঈদের আনন্দ শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে নোবিপ্রবি ক্যাম্পাস। ইতোমধ্যে শিক্ষার্থীরা ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন আবাসিক হল, মেস ও নিজ নিজ প্রিয় প্রাঙ্গণে। চেনা মুখ, প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা আর আড্ডায় মুখর হয়ে উঠছে ক্যাম্পাস।
এদিকে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ২৭ মার্চ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ছুটির মধ্যেও ক্যাম্পাসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন