সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার থেকে ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০২:১৬ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার (৯ মার্চ) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ শনিবার ঈদের ছুটি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

সভায় সরকারের প্রজ্ঞাপন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাঠানো পত্র নিয়েও আলোচনা করা হয়। তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস সোমবার (৯ মার্চ) যথারীতি খোলা থাকবে। ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অফিসসমূহ চালু রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন