সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে নোবিপ্রবি ছাত্রদলের ইফতার

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম
নোবিপ্রবি ছাত্রদলের ইফতার
expand
নোবিপ্রবি ছাত্রদলের ইফতার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট ক্যাডেট রুমি ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতির তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে বিভিন্ন বিভাগের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশ নেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

নোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলের, “বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাস পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আমরা বিশ্বাস করি, একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে সবার প্রতি সমান মর্যাদা ও সহমর্মিতা নিশ্চিত করতে হবে। আজকের এই ইফতার আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি ভালোবাসা, দায়িত্ববোধ ও একাত্মতার প্রকাশ।

তিনি আরো বলেন, নোবিপ্রবি শাখা ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, নিরাপদ ও সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশ এবং বৈষম্যহীন ক্যাম্পাস নিশ্চিত করার পক্ষে কাজ করে যাবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন ও সমস্যায় আমরা পাশে থাকতে চাই। আমরা চাই, তারা যেন আত্মবিশ্বাস নিয়ে নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারে। এই ক্যাম্পাসই হোক তাদের স্বপ্নপূরণের নিরাপদ ঠিকানা।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন