মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাস্টিয়ান অ্যালামনাইদের ইফতার মাহফিল 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম
জাস্টিয়ান অ্যালামনাইদের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত
expand
জাস্টিয়ান অ্যালামনাইদের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-তে কর্মরত জাস্টিয়ান অ্যালামনাই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গত এক বছরে যেসব অ্যালামনাই পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন, পদোন্নতি পেয়েছেন এবং নতুন চাকরিতে যোগদান করেছেন, তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাস্টিয়ান অ্যালামনাই ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আঞ্জুম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসানসহ জাস্টিয়ান অ্যালামনাই সদস্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন