

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতন সহ সারাদেশে নারীর প্রতি সহিংসতার বিচারের দাবি এবং এ ঘটনায় প্রশাসনের নির্বিকার ও নিরবতার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন কর্মসূচি পালন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং একইসাথে সারাদেশে নারীর প্রতি চলমান সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি।
এই কর্মসূচির মাধ্যমে তারা মানববন্ধনকারীরা বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন।
অথচ এই ঘৃণ্য ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকারতা ও রহস্যজনক নীরবতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে।
অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর ধর্ষণের ঘটনাসহ নরসিংদী, পাবনা এবং সারাদেশে সংঘটিত প্রতিটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানাই।
তারা আরও বলেন, অপরাধীদের আশ্রয়দাতা, মদদদাতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের কোনোভাবেই দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তাই অবিলম্বে সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।
মন্তব্য করুন
