

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে "কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং: প্রযুক্তিগত পরিবর্তন ও ভবিষ্যতের প্রস্তুতি’ শীর্ষক সেমিনার আয়োজন করে আইএসইউ আইটি ক্লাব।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও টেক ইনফ্লুয়েন্সার সুমিত সাহা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এআই ব্যবহারে নীতি-নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য শুধুমাত্র কোডিং জানাই যথেষ্ট নয় বরং এআই টুলস ব্যবহার, সমন্বিত চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা অর্জন করার দিকেও বিশেষ নজর দিতে হবে।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের বর্তমান ও ভবিষ্যৎকে প্রভাবিত করছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের এআই যুগে নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি শেখা, সমস্যা সমাধান দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক প্রজেক্টে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাকিকুর রহমান, একই বিভাগের শিক্ষক হাসিবুল ইসলাম পিয়াল, মেখলা মরিয়মসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, আইটি ক্লাবের সদস্য এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, সফটওয়্যার খাতের পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আইএসইউ আইটি ক্লাবের নেতৃবৃন্দ জানায়, ভবিষ্যত প্রযুক্তি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন

