বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম
যবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার অনুষ্ঠিত
expand
যবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ (যবিপ্রবি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, কোরআন শরিফ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম দশজনকে পুরস্কৃত করা হয়। দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের প্রতিনিধি ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সালেক খান। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ বুলবুল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভির আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, সিএসই বিভাগের মোহাম্মদ নওশিন আমিন শেখ, ইএসটি বিভাগের ড. মোঃ সাব্বির হোসাইন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক কিশোর কুমার সরকার, পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল রোমান, কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসেন ও শহীদ মশিউর রহমান হলের ইমামসহ আরও অনেকে।

উল্লেখ্য, যবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের ঘোষিত ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ সপ্তম দিনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X