

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মেধাতালিকা থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পর ভর্তি নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সশরীরে জমাদানের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত সময়সীমা বিশ্লেষণ করলে দেখা যায়, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঝের কয়েকদিন সরকারি ছুটি থাকায় ভর্তির জন্য শিক্ষার্থীরা বাস্তবে খুবই সীমিত সময় পাচ্ছেন।
সরকার ইতোমধ্যে ১১ ফেব্রুয়ারি (নির্বাচনের আগের দিন) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সেদিনও সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির আওতায় পড়ছে। ফলে ১০ থেকে ১৭ ফেব্রুয়ারির ঘোষিত সময়ের মধ্যে ভর্তি চুড়ান্ত করার জন্য কার্যত মাত্র চার কার্যদিবস সময় পাবেন শিক্ষার্থীরা।
এদিকে, ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ১৮-২৭ জানুয়ারি পর্যন্ত পছন্দক্রমের ফরম (Choice Form) পূরণের সময় নির্ধারণ করা হয়েছিল। আর মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সময় দেওয়া হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
মন্তব্য করুন
