সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুসআবকে ক্যাম্পাসে শেষ বিদায়, জানাজা সম্পন্ন 

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মুসআব আমীনের জানাজা
expand
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মুসআব আমীনের জানাজা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মুসআব আমীনের জানাজায় আবেগে ভারী হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শেষ বিদায়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে শাবিপ্রবি পরিবার।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে মুসআব আমীনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। শোকবার্তায় তিনি বলেন, “মোঃ মুসআব আমীনের মৃত্যু শাবিপ্রবি পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।”

এর আগে, সিলেটের পর্যটন এলাকা লালাখাল জিরো পয়েন্টে গোসল করতে নেমে সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে চোরাবালিতে আটকে নিখোঁজ হন মুসআব।

পরে বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার অভিযানে তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মুসআব আমীন আসন্ন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদের সদস্য পদে প্রার্থী ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন