বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালাখালে পানিতে ডুবে শাবিপ্রবির এক শিক্ষার্থীর মৃত্যু

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  শিক্ষার্থী
expand
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী

সিলেটের পর্যটন এলাকা লালাখাল জিরো পয়েন্টে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম মোঃ মুসআব আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে লালাখাল জিরো পয়েন্ট এলাকায় তিনি নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয়রা ও সংশ্লিষ্টরা তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

পরে বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মুসাবকে মৃত ঘোষণা করেছেন।

উল্লেখ্য, মুসাব আমীন শাকসু (হল সংসদ) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, বন্ধু ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X