বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ খবর পৌঁছানোর পর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো: মাহবুবুল হক পাটওয়ারী বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পাস হয়েছে। কখন এটি জারি করা হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এদিন দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন আসার পরপরই সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত হতেই শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন। এ সময় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।

ইডেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিজেই টেলিফোনে আমাদের অধ্যাদেশ অনুমোদনের সুখবর জানিয়েছেন।

প্রসঙ্গত, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। আজ সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন