

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র চাকমা বলেছেন, গুজব বা প্রোপাগান্ডা ছড়ানোর আগে তার সঙ্গে আলোচনা করা উচিত।
শুক্রবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সর্ব মিত্র চাকমা লিখেছেন, “আজ দুটো নতুন তথ্য পেলাম— ১. আমি নাকি ছাত্রশিবিরের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তি করেছি। ২. বিদেশে স্কলারশিপ পাওয়ার শর্তে তাদের সঙ্গে সমঝোতায় গেছি।”
তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আরও বলেন, “গরুর দামও লাখ টাকা হয়। তাই আমার নামের সঙ্গে ৫০ হাজার টাকা জুড়ে দেবেন না, টাকার অঙ্কটা অন্তত বাড়িয়ে বলবেন। আবার আমি বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছি, বিদেশে পড়াশোনার গল্প না ছড়িয়ে বিসিএস বিষয়েই প্রচার করুন।”
শেষে তিনি রসিকতা করে লিখেন, “পরবর্তী প্রোপাগান্ডা ছড়ানোর আগে অবশ্যই আমার কাছে আসবেন। নিরাশ করব না।”