

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের বড়াইগ্রামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (২৪ মে) ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করলে, রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শামসুল আলম ও তার ছেলে আরিফকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (২৫ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালপাড়া ব্রিজ এলাকার ওই দরিদ্র শিক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রথমে ধর্ষণ করে একই এলাকার শামসুল আলম। পরবর্তীতে তার ছেলে আরিফও তাকে ধর্ষণ করে। এর ফলে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রথমে স্থানীয়ভাবে আপস-মিমাংসার চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবার আইনি প্রতিকার পাওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই বাদি হয়ে ধর্ষণ মামলা করেছেন। রাতে অভিযান চালিয়ে দুইজনকেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷ তদন্ত শেষে আরো বিস্তারিত জানাযাবে।