

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের সব এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার প্রধানদের মেমিস (MEMIS) সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও ব্যবহারের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
বৃহস্পতিবার (০৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রতিষ্ঠানপ্রধানদের পাঠানো তথ্যের ভিত্তিতে মেমিস সফটওয়্যারে যাচাই-বাছাই শেষে পরিশোধ করা হয়। তাই সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব তথ্যের গোপনীয়তা রক্ষা করা প্রতিষ্ঠানপ্রধানের বাধ্যতামূলক দায়িত্ব।
অধিদপ্তর আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না। প্রতিষ্ঠানপ্রধানদের নিজ দায়িত্বে এসব তথ্য নিরাপদে সংরক্ষণ ও ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারে অনিয়ম বা এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
