বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:০৬ এএম
অধ্যাপক জেসমিন তাসলিমা বানু
expand
অধ্যাপক জেসমিন তাসলিমা বানু

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

তিনি বোর্ডটির উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে বদলির আদেশাধীন রয়েছেন।

সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে অনুযায়ী, বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে বদলির আদেশাধীন অধ্যাপক জেসমিন তাসলিমা বানুকে পরীক্ষা নিয়ন্ত্রক পদে বদলি করা হয়।

অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে বোর্ডটির সচিব পদে নিযুক্ত করা হয়।

একই প্রজ্ঞাপনে বোর্ডের বর্তমান সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন