

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একদিনে রাজধানীর মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) গণমাধ্যমে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে, শুক্রবার ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৪ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ২৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন, আদাবর থানায় ৩ জন ও হাতিরঝিল থানায় ৯ জন।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।