বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. মামুন (২২), উজ্জল মিয়া (৩২), আলী হায়দার (৫১), গোলাম রাব্বি ওরফে রিফান (২৪), ইউসুফ (৩১), মকবুল হোসেন ওরফে সোহাগ (২৫), জোসনা বেগম (৪০), মঞ্জুরুল ইসলাম (৩৪), নুরে আলম খান (৪০), মেহেদী হাসান শামিম (২৬), মিল্টন (৪৫), জালাল (৩২), আব্দুল করিম (২১), লিটন (৬৫), হেমায়েত (৩৪), আম্বিয়া খাতুন ওরফে রোকেয়া (৫৫), রুপালী খাতুন (৩২), আল আমিন (২৫), নুর নবী (১৯), সোহেল নুর সোহেল (৩০), বিপ্লব (২৫), শিপন (২০), রিমন (২২), মিঠুন (৩১)।

সাইফুল ইসলাম ক্যান্ডি ওরফে সুমন, আব্দুল কাদের ওরফে পিচ্চি কাদের, ইমহিয়াজ করিম, সুমন (৪০), লিটন (৩৫), রমজান (২৮), জাহিদুল ইসলাম (২৭), ইদ্রিস আলী (২২), সোহেল রানা (২৮), ইব্রাহিম হোসেন (২৫), মনিরুজ্জামান ফিরোজ (৪২), রায়হান আলী (২৫), মিঠুন (৩২), সুমন হাওলাদার ওরফে পিচ্চি সুমন (৩০), আরিফ (২৫), বিজয় (১৮), আরিফ (১৮), ইমাম হোসেন রাকিব (৩৮), গোলাম মোস্তফা (২৮), রোকন গাজী (১৯), আতাউর রহমান (৪৫), রিয়াজুল ইসলাম (৩২), ফারুক মিয়া (৪৭), সজিব ইসলাম (২৯), মারুফ রব্বানী (১৯), শাহিন (২৪), শাকিল (২২)।

তানজিল (২৩), মাহিন কালু (২৬), হাসিবুর রহমান ইমন (২৬), নয়ন (১৯), রুবেল (৩৩), আব্দুর রব (৩২), অসীত হাওলাদার (৪০), সুমন মিয়া (২০), লিংকন (২৬), দুলাল মিয়া (৪০), মোস্তাক (৩৬), সানি এলেম র‌্যামনসান সানি (১৮), ফায়াইস ইসলাম রাসা (১৯), লিমন মিয়া (২৬), শহিদুল মিয়া (২৭), জুনায়েদ (৩৩), সোহেল রানা বাবু, সোহাগ (২৪), বিজয় (২১), রাসেল গাজী (৩৩) ও নীল (২০)।

এন এম নাসিরুদ্দিন বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সামুরাই, দুটি চাপাতি ও নগদ ২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা সাতজন, শেরেবাংলা নগর থানা আটজন, মোহাম্মদপুর থানা ২৬ জন, আদাবর থানা ছয়জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১৭ জন ও হাতিরঝিল থানায় আটজন রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন