বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ, মূল হোতা গ্রেফতার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাৎ করা প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গতকাল বুধবার বিকালে কোতোয়ালী থানাধীন জনসন রোড এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা মোঃ জাবেদ হোসেনকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগ।

জানা গেছে, জাবেদ হোসেন নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে গ্রেফতার থাকা এক ব্যক্তিকে ছাড়ানোর কথা বলে ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে ভুক্তভোগী প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অভিযোগ দেন। এরপর ঘটনা তদন্ত করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জাবেদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন