রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর এলিফ্যান্ট রোডে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে রত্না আক্তার (১৭) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রত্না আক্তারের (১৭) গ্রামের বাড়ি সিলেটে। বাবার নাম মো. দুলাল মিয়া।

নিউমার্কেট থানা-পুলিশ জানিয়েছে, এলিফ্যান্ট রোডের একটি ভবনের নবম তলার একটি ফ্ল্যাটে এক বয়স্ক নারী থাকেন। তাকে দেখাশোনার জন্য সেখানে দুইজন গৃহকর্মী কাজ করতেন। তাদের একজন ছিলেন রত্না। প্রায় আড়াই মাস ধরে ওই বাসায় কাজ করছিলেন তিনি।

পুলিশ ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে অন্য গৃহকর্মীর সঙ্গে একটি কক্ষে ঘুমাতে যান রত্না। সকালে ঘুম থেকে উঠে ওই গৃহকর্মী পাশের কক্ষে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি বাসার মালিককে জানান। পরে বাসার মালিক ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তার আগেই মারা যায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ বলা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank