শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৩, মাদক উদ্ধার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
expand
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৩, মাদক উদ্ধার 

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্য উদ্ধারসহ ৫০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপি জানিয়েছে, রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৬৯ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের হেফাজত হতে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, ৯ টি মোবাইলফোন, ২ টি পুরাতন মোটরসাইকেল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন