

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রাজীব শাহের ভাসমান মসজিদটি উচ্ছেদ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে মসজিদটি ভেঙে ফেলা হয়।
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মসজিদটি। এটি সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তিযোদ্ধা জাদুঘর ও নাট্যশালার মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হয়েছিল।
সেখানে ইট, কার্পেট ও জায়নামাজ বিছিয়ে, উপরে টানিয়ে করা হয় নামাজের ব্যবস্থা। অজুর পানির জন্য বসানো হয় ট্যাঙ্কি। ছিল ওয়াশরুমের ব্যবস্থাও।
ভাসমান সেই মসজিদে কয়েকটি কুরআন শরিফ, রেহেল, কুরআনের বঙ্গানুবাদ, কয়েকটি ট্রাংক ছিল।
উদ্যানের টোকাই ও ভ্রাম্যমাণ পানি বিক্রেতারা জানান, কয়েক মাস আগে এখানে থাকা শুরু করেন রাজীব শাহ। পরে তিনি ধান লাগান। বেশ কয়েকটি ফুলগাছও লাগান। নিজের থাকার জন্য ছোট্ট খুপড়ি ঘরও করেন। একপর্যায়ে নিজ উদ্যোগে রাজীব মসজিদ নির্মাণ করেন।