সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের সড়ক অবরোধ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম
সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা | ছবি: সংগৃহীত
expand
সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা | ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় বিহঙ্গ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাস ড্রাইভার রবিউল ইসলাম বলেছেন, ‘ভবিষ্যতে আমি আর কোনো শিক্ষার্থী তুলব না। দরকার হলে আর পরিবহনে চাকরিই করব না। তারা আমার বাসের চাবিও নিয়ে গেছে।’

এর আগে মঙ্গলবার বিকালে আবার সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা।

পরে সন্ধ্যার দিকে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ। কিছুক্ষণ পর আবারও তারা সমাবেত হয় সংসদ ভবনের সামনে।

এদিকে আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। পরে জাতীয় সংসদে বক্তৃতাকালে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন