বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের চার স্টেশনে উচ্ছেদ অভিযান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

রাজধানীর মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনের গ্রাউন্ড লেভেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (০৯ জুলাই) ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাজাহান আলীর নেতৃত্বে সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিএমটিসিএল, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং এমআরটি পুলিশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বুলডোজার, ট্রাকসহ প্রয়োজনীয় যান্ত্রিক সহায়তা দেয়।

অভিযানকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তার প্রতিবন্ধক হিসেবে থাকা অবৈধ দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দখল ও দোকানপাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup