বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শুরু তিন দিনব্যাপী বাংলাদেশ হাউজবোট ফেয়ার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম
expand
রাজধানীতে শুরু তিন দিনব্যাপী বাংলাদেশ হাউজবোট ফেয়ার

রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী ২য় বাংলাদেশ হাউজবোট ফেয়ার ২০২৬। দেশের জলভিত্তিক পর্যটনের বিকাশ এবং হাওর অঞ্চলের পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলে উদ্বোধন হয় এই মেলা। হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এ মেলা চলবে ১১ জুলাই পর্যন্ত। এদিন, সকালে পর্যটন করপোরেশনে এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ টুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান। তিনি বলেন, দেশের হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে হাউজবোট ওনার্স এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আরাফাত হোসেন বলেন, পরিবেশবান্ধব হাউজবোট পর্যটনের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেকসহ দেশের জলাভূমিগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা।

এ ধরনের আয়োজন দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে এবং হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup