শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ফল উৎসব অনুষ্ঠিত

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২:২৪ পিএম আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
expand
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমের গণ্ডি পেরিয়ে বর্তমান সময় অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণ, দেখা, জানা এবং সম্পৃক্ত থাকার প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এই পরিবর্তনের সঙ্গে তরুণ ও আগামী প্রজন্ম সবচেয়ে সফলভাবে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এখন অনলাইন সাংবাদিকতাই মানুষ উপভোগ করছে, জানছে, দেখছে এবং যুক্ত থাকছে। এই সময়টা আপনাদের সময়। সময়ের যে আবেদন, সেটিকে আপনারা ধারণ করতে পারছেন। এটি আপনাদের সৌভাগ্য, আবার আপনাদের যোগ্যতারও স্বীকৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শেখ রবিউল আলম বলেন, আমি প্রায়ই বলি, আমি মাস কমিউনিকেশনের ছাত্র। আমার দুর্ভাগ্য, সাংবাদিকতা করার সুযোগ হয়নি; রাজনীতিতে চলে এসেছি। তবে সাংবাদিকদের বিবেক, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা সত্যিই অনন্য।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, যিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেল, টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ইরফানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সহ-সভাপতি নাগরিক প্রতিদিনের জয়েন্ট এডিটর লুৎফর রহমান হিমেল, সহ-সভাপতি জাগো নিউজ-এর এডিটর কে এম জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম (রুবেল) ও দৈনিক আগামীর সময়-এর অনলাইন এডিটর আনিসুর রহমান বুলবুল, অর্থ সম্পাদক স্টার নিউজের লিড ডিজিটাল আউটপুট মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টিভির হেড অব অনলাইন মাউসদ বিন আবদুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য টাইমস টুডের অনলাইন ইনচার্জ মো. রওশন জামিল প্রধান, কার্যনির্বাহী সদস্য বার্তা ২৪-এর নিউজরুম কো-অর্ডিনেটর মনসুরা চামেলী।

আরো উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর সিএনই মীর মাসরুর জামান, দৈনিক নয়া দিগন্তের হেড অব ডিজিটাল মো. মোস্তাফিজুর রহমান এবং হেড অব অনলাইন একরামুল হক বিপ্লব, যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান এবং মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ, দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, বৈশাখী টিভির হেড অব অনলাইন অ্যান্ড ডিজিটাল এইচ এম নাহিয়ান, এখন টিভির ওয়েব অ্যান্ড কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন, বাংলা নিউজ ২৪-এর হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, টাইমস টুডের এডিটর মাসুম খান এবং হেড অব ডিজিটাল এ কে এম ইমরানুল হক, দৈনিক মানবকণ্ঠের হেড অব অনলাইন মো. ফরহাদ হোসেন, ইনকিলাবের নিউজ এডিটর (মাল্টিমিডিয়া) খোন্দকার তানভীর রহমান, আলোকিত বাংলাদেশের অনলাইন ইনচার্জ মো. হাসান আল বান্না, সমাচার প্রতিদিনের অনলাইন ও ডিজিটাল হেড যুবরাজ ফয়সাল, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন, অগ্রদূতের এক্সিকিউটিভ এডিটর হাসনাত কাদির ইসলাম, সময়ের আলোর সাঈদ রহমান, আজকের পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ মামুন সোহাগ প্রমুখ।

আয়োজকরা জানান, অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পরিবার-পরিজনকে সম্পৃক্ত করতেই এ সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়েছে।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের এই বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সদস্যদের পরিবারের শিশুদের বিশেষ উপহার এবং সহধর্মিণীদের সম্মাননা উপহার প্রদান করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup