সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:৩১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২১ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আদাবর থানা আওয়ামী লীগের নেতা মো. কবির আহম্মেদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার ও মো. নয়ন শেখ এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৬), মো. ইব্রাহিম ও মো. রাকিব (২৩), মো. কবির ওরফে হুমায়ুন কবির, মো. কালাম ফরাজি, কবির হাওলাদার, মো. সিরাজ, মো. হেলাল হোসেন, মো. আলী রাজ হোসেন, মো. স্বপন মিয়া ও মুরাদ ওরফে মুরাদ মাতবর।

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী সমবেত হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা সেখানে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে ৬ জনকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

একই দিন সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আরেকটি অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। ওই অভিযানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Uruguay VS Cape Verde
Scheduled
22 Jun, 04:00 AM
VS
World Cup