শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের সময় ১৪ জন গ্রেপ্তার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

রাজধানীর কুড়িল এলাকায় মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করার কথা জানিয়েছে বনানী থানা–পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ করছিলেন তাঁরা।

শনিবার (১৩ জুন) সকাল সাতটার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বনানী থানা–পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কুড়িল বিশ্বরোড এলাকায় যাওয়ার পর ভাটারা থানা–পুলিশের টহল দলের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে একটি মাইক্রোবাসে করে পালানোর সময় বনানী থানা–পুলিশ ১৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

বনানী থানার পরিদর্শক (অপারেশনস) মঈন উদ্দিন বলেন, আটক নেতা–কর্মীদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন