

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় এক পথচারীকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়েন। পরে আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। রোববার (৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, মোটরসাইকেলের চালক জাহিদকে আটক করা হয়েছে। নিহত পথচারীর নাম–পরিচয় এখনো জানা যায়নি।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, নিহত ব্যক্তির মরদেহ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
