রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১২:৫১ পিএম
রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা
expand
রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা

শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় হবে আগামীকাল ৭ জুন। এ রায় দেশে ইতিহাস সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আসামিদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত সাজা কার্যকর চান তিনি।

শনিবার (৬ জুন) নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল কর্তৃক বাংলাদেশ শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কন্যা সন্তানের হত্যার বর্ণনা দিতে গিয়ে অসহায় এই পিতা বলেন, দেশে কোনো না কোনো আইন করা হয়, কিন্তু তা আর বাস্তবায়ন করা হয় না। তিন ফিটের মধ্যেও আমরা একটি শিশুকে নিরাপত্তা দিতে পারি না।

ভবিষ্যতে আরও রামিসা ধর্ষিতা হয়ে খণ্ডবিখণ্ড হবে কি না- প্রশ্ন তুলে রামিসার বাবা বলেন, আমি আব্দুল হান্নান মোল্লা হয়ে থাকতে চেয়েছি। রামিসার গর্বিত বাবা হতে চেয়েছি।

কিন্তু এখন আমি ধর্ষিতার পিতা হিসেবে পরিচিত, রাষ্ট্র কি এই দায়ভার নিবে?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন