মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে বরাদ্দের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের মানববন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৭:৪৫ পিএম আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দের দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাজাহান সিরাজ)।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের উন্নয়ন, সমৃদ্ধি, সন্ত্রাস-দুর্নীতি-দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে তারা বেশ কিছু খাতে বাজেটে বরাদ্দ চেয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—

১। প্রতিহিংসা, অস্ত্র ও পুঁজির পুনর্বাসন করে বাংলাদেশকে আধুনিক কল্যাণমূলক দেশ গড়ার লক্ষ্যে ২০২৬-২৭ সালের বাজেটে বরাদ্দ চাই।

২। বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোগী করার লক্ষ্যে প্রতিটি বেকার যুবককে ১০ লক্ষ টাকা করে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়ার লক্ষ্যে বাজেটে বরাদ্দ চাই।

৩। সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি খামার ও একটি কারখানা নির্মাণের লক্ষ্যে বাজেটে বরাদ্দ চাই।

৪। পরিবেশবান্ধব, নদী-নালা, খাল-বিল রক্ষা এবং বাংলাদেশের মাটি, পানি, আলো, বাতাস রক্ষার দাবিতে বাজেটে বরাদ্দ চাই।

৫। বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে লোকবল নিয়োগ করে পানি, নালা পরিষ্কারের লক্ষ্যে বাজেটে বরাদ্দ চাই।

৬। শিক্ষাকে পরিবেশবান্ধব করার লক্ষ্যে প্রথম হতে ৫ম শ্রেণি পর্যন্ত সকল প্রাইমারি অবৈতনিক করার লক্ষ্যে বাজেটে বরাদ্দ চাই।

৭। বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর-চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণে বাজেটে বরাদ্দ চাই।

৮। আষাঢ় মাস হতে চৈত্র মাস পর্যন্ত আধুনিক ব্যবস্থাপনায় বৃহত্তর বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, শরীয়তপুর ও খুলনায় কৃষি উৎপাদন ও মাছ চাষের জন্য বাজেটে বরাদ্দ চাই, এই বরাদ্দের মাধ্যমে বাংলাদেশ হবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ এবং কৃষক কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন না, কৃষি উৎপাদন বাড়বে।

৯। বাংলাদেশের সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়কে ইন্টারমিডিয়েট কলেজে পরিণত করার জন্য বাজেটে বরাদ্দ চাই।

১০। বাংলাদেশের সকল উপজেলায় ২০০ বেডের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে বাজেটে বরাদ্দ চাই। এছাড়া দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে ইন্টারমিডিয়েট কলেজে উন্নীত করা এবং প্রতিটি উপজেলায় ২০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিও জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করবেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি ও জাসদ-শাজাহান সিরাজের সাধারণ সম্পাদক এম এ জলিল। এতে আরও বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন