বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিক্সিল্যান্ডের অভিভাবকদের জন্য ‘এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন আইএসডির

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

প্লে-গ্রুপ প্রি-স্কুল পিক্সিল্যান্ডের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ‘প্রাইমারি এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর বসুন্ধরায় আইএসডি ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সন্তানদের জন্য উপযুক্ত স্কুল নির্বাচনকে সহজ করতে এই আয়োজন করা হয় বলে জানিয়েছে আইএসডি। অনুষ্ঠানে পিক্সিল্যান্ডের অভিভাবকদের সামনে আইএসডির শিক্ষাব্যবস্থা, সহশিক্ষা কার্যক্রম এবং প্রাথমিক শিক্ষার পরিবেশ তুলে ধরা হয়।

অনুষ্ঠান শুরু হয় পরিচিতিমূলক পর্বের মাধ্যমে। পরে প্রাথমিক শিক্ষার প্রস্তুতি নিয়ে ‘লার্নিং শেয়ার’ সেশনে আইএসডির প্রাথমিক শাখার শিক্ষকেরা স্কুলের ‘প্লে-বেসড কারিকুলাম’ এবং ‘আইবি প্রাইমারি ইয়ার্স প্রোগ্রাম’ (পিওয়াইপি) কাঠামোর আওতায় শিশুদের বিকাশের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন। এতে অভিভাবকেরা জানতে পারেন, কীভাবে প্লে-গ্রুপ থেকে শিশুরা সহজে প্রাইমারি স্কুলের পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে।

পরে ‘ওপেন কিউঅ্যান্ডএ উইথ এডুকেটরস’ সেশনে অভিভাবকেরা আইএসডির শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পান।

সবশেষে ক্যাম্পাস ট্যুরের মাধ্যমে আয়োজন শেষ হয়। এ সময় পিক্সিল্যান্ডের অভিভাবক ও শিশুরা শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও স্কুলের অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

পিক্সিল্যান্ডের এক অভিভাবক বলেন, “সন্তানের শিক্ষার ব্যাপারে আমরা কেউই কোনো কমতি রাখতে চাই না। আইএসডিতে এসে আমাদের চমৎকার অভিজ্ঞতা হয়েছে এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি। স্কুলের পরিবেশ সরাসরি দেখতে পারা এবং আইএসডির শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলতে পারায় আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া এখন অনেক সহজ হয়ে গিয়েছে।”

আইএসডির প্রাইমারি স্কুল প্রিন্সিপাল ড. মাইকেল পামার বলেন, “সন্তানের জন্য সঠিক স্কুল নির্বাচন যেকোনো পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই আয়োজনের মাধ্যমে পরিবারগুলো যেন আইএসডি সম্পর্কে স্পষ্ট ধারণা পায়, সেটিই ছিল আমাদের উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “পিক্সিল্যান্ড দীর্ঘদিন ধরে অভিভাবকদের কাছে একটি বিশ্বস্ত নাম। তাই তাদের অভিভাবকদের জন্য আমাদের স্কুলের দরজা খুলে দিয়ে আমরা আইবি প্রাইমারি ইয়ার্স প্রোগ্রাম সরাসরি দেখার সুযোগ করে দিয়েছি।”

উল্লেখ্য, পিক্সিল্যান্ড প্লে-গ্রুপ ১৯৮৫ সাল থেকে ঢাকায় ক্ষুদে শিক্ষার্থীদের জন্য সেবা দিয়ে আসছে। শিশুদের সামাজিক দক্ষতা, সৃজনশীলতা ও কৌতূহল বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন