

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরে রাস্তার পাশ থেকে মানুষের মাথার খুলি ও কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) বিকেলে কাদেরাবাদ হাউজিং এলাকায় এসব হাড়গোড় পাওয়া যায়। তবে কীভাবে সেগুলো সেখানে এল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সরকার জানান, কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর রোডের সি-ব্লকের ৭ নম্বর বাড়ির সামনে একটি বৈদ্যুতিক খুঁটির গোড়ায় মানুষের হাড় সদৃশ বস্তু দেখতে পান পথচারীরা। পরে বিকেল ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের কিছু হাড় উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। এটি পুরুষ না নারীর এবং কতদিন আগের তা ফরেনসিক প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাড়গুলো অনেকদিন আগের। তবে স্থানীয় কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। ঘটনাস্থলের আশপাশে কোনো সিসি ক্যামেরাও নেই।
