

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মোহাম্মদপুর থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৬ থানায় ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। এর আগে গতকাল রোববার (১৭ মে) তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে- মোহাম্মদপুর থানা ১৮ জন, তেজগাঁও থানা ৯ জন, শেরেবাংলা নগর থানা ২১ জন, আদাবর থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জন ও হাতিরঝিল থানা ৮ জন।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।