সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৭:৪৪ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কার্গো ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত জাকারিয়ার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। রাজধানীতে রাইড শেয়ারের পাশাপাশি থাকতেন হেমায়েতপুরে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, নিহত ব্যক্তি রাতে মহাখালীর দিক থেকে একজন যাত্রী নিয়ে বিজয় সরণির দিকে যাচ্ছিলেন। জাহাঙ্গীর গেটে এলাকায় পৌঁছালে পাশে থাকা একটি কার্গো ট্রাক তাকে চাপ দেয়। এতে মোটরসাইকেলসহ চালক পেছনের চাকার নিচে পড়ে যান। ফলে তার শরীরের একাংশ থেতলে যায়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন