রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ কর্মী সন্দেহে সংসদ ভবন এলাকা থেকে ব্যানারসহ আটক ৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০২:০২ পিএম
খেজুর বাগান মোড় থেকে ব্যানারসহ তিনজনকে আটক করেছে পুলিশ
expand
খেজুর বাগান মোড় থেকে ব্যানারসহ তিনজনকে আটক করেছে পুলিশ

রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে ব্যানারসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে খেজুর বাগান মোড় থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জাহাঙ্গীর (৫০), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোহাগ (২৫) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসেন শুভ (২২)।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী সন্দেহে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তারা প্রতিদিন সংসদ ভবন এলাকায় হাঁটতে আসেন। শুক্রবার সকালে সংসদ ভবনের পশ্চিম পাশে একটি কাঁঠাল গাছের গোড়ায় ব্যানারটি পড়ে থাকতে দেখে সেটি নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এ বিষয়ে ডিএমপির শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) রাকিব বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তাদেরকে যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup