শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কদমতলীতে ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কদমতলীর ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন