

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকার ‘বড় মহাজন’ হিসেবে পরিচিত কাউছারকে তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকার জাল নোট, জাল টাকা তৈরির সরঞ্জাম ও মেশিন জব্দ করা হয়।
মঙ্গলবার(৫ মে) সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সোমবার রাত ১০টা দিকে কেরানীগঞ্জ থানাধীন ভাঙ্গনা মুজিবনগর এলাকার একটি বাড়ির ৩ তলা থেকে মো. কাউছার (৫০) ও তার সহযোগী মো. কামাল (৫১)-কে গ্রেফতার করা হয়। এ সময় কাউছারের কাছ থেকে ৬ লাখ এবং কামালের কাছ থেকে ২ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে একটি ইপসন কালার প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি আরও জানায়, গ্রেফতারকৃত কাউছারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় জাল টাকা তৈরি ও সরবরাহের অভিযোগে সাতটি মামলা রয়েছে।
মন্তব্য করুন