রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ব্যস্ত এই শহরে কেনাকাটার প্রয়োজনে বের হয়ে যদি দেখেন নির্দিষ্ট মার্কেটটি বন্ধ, তবে সময় ও শ্রম দুটিরই অপচয় হয়। রাজধানীর এলাকাভেদে ভিন্ন ভিন্ন দিনে মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আজ রবিবার (১৯ এপ্রিল) ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার শপিং মল ও বিপণিবিতান বন্ধ থাকবে।

মিরপুর ও গুলশান এলাকার বড় কিছু শপিং মল আজ বন্ধ থাকবে।

এর মধ্যে রয়েছে—বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), মিরপুর বেনারসি পল্লি, পল্লবী সুপার মার্কেট, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার ও আল-আমিন সুপার মার্কেট, রামপুরা ও মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট ও গোরান বাজার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালি ফ্রেন্ড সুপার মার্কেট।

মার্কেটের পাশাপাশি আজ নির্দিষ্ট কিছু এলাকার সাধারণ দোকানপাটও বন্ধ থাকবে। এলাকাগুলো হলো—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকা। এ ছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী (বাণিজ্যিক এলাকা ও ডিওএইচএস), কাকলী, তেজগাঁও শিল্প এলাকা ও পুরাতন বিমানবন্দর এলাকা।

অন্যদিকে পূর্ব ও দক্ষিণ ঢাকার রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকার দোকানপাটও আজ সাপ্তাহিক বন্ধের আওতায় থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank