

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪শ ৫৭টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গতকাল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা দেয় ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ১ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ২১ টি মোটরসাইকেলসহ মোট ৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৫ টি বাস, ৫ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৭৮ টি মোটরসাইকেলসহ মোট ১২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ২ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ১৩৬ টি সিএনজি ও ২২৩ টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬ টি বাস, ৮ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ১৪২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজিসহ ৮২ টি মোটরসাইকেলসহ মোট ১৭৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০ টি বাস, ৬ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি, ১২৭ টি মোটরসাইকেলসহ মোট ২০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩ টি বাস, ৭ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৬৫ টি মোটরসাইকেলসহ মোট ১৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫ টি বাস, ১ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ১১৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৮ টি গাড়ি ডাম্পিং ও ২১৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগরীর সড়ক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
মন্তব্য করুন