বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদমাধ্যমের উচিৎ ইতিবাচক ঘটনাগুলো তুলে ধরা: চীফ হুইপ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম
জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম
expand
জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম

সংবাদমাধ্যমের উচিৎ সবসময় যৌক্তিক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক ঘটনাগুলো তুলে ধরা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম । তিনি বলেন, যেমন ইস্টার্ন রিফাইনারি বন্ধের সংবাদ মিডিয়ায় প্রচারিত হলেও তেলের দুটি জাহাজ বন্দরে খালাসের অপেক্ষায় থাকার সংবাদটি প্রচার পায়নি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারস্থ একুশে টিভি ভবনে প্রতিষ্ঠানটির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে ‘পরিবর্তনে অঙ্গিকারাবদ্ধ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন চীফ হুইপ। বর্ষপূর্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

মো. নূরুল ইসলাম বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকেই ভূমিকা রেখেছেন তবে একুশে টিভি সেসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচার করে সাহসী ভূমিকা রেখেছে। তবে বিগত সরকারের সময় বাক স্বাধীনতা ছিলনা। তখন তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল, এরকম কঠিন সময়ে তাঁর বক্তব্য প্রচার করে একুশে টিভি। এর জন্য একুশে টিভির বর্তমান চেয়ারম্যানকে জেলেও যেতে হয়।

মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন জানিয়ে চীফ হুইপ বলেন, নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাঝেই প্রধানমন্ত্রী আজ কৃষক কার্ডের উদ্বোধন করেছেন। এর আগে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের বেতন-ভাতা প্রদানসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কাজের উদ্বোধন করেছেন।

এসময় একুশে টিভির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একুশে টিভির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বক্তব্য রাখেন। একুশে টিভির সাংবাদিক ও কলাকুশলীসহ গণমাধ্যমকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন